আবনা ডেস্ক : সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র অবস্থানে বিমান হামলা শুরু করেছে রাশিয়া। বুধবার রুশ জঙ্গিবিমান থেকে হোমস শহরের কাছে সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এ খবর দিয়েছে।
হামলার আগে রাশিয়া সিরিয়া থেকে মার্কিন বিমান সরিয়ে নেয়ার আহ্বান জানালেও ওয়াশিংটন তা করে নি। মস্কো বলেছিল, “সিরিয়ার আকাশে তার বিমান উড়ছে সে কারণে সিরিয়ায় মার্কিন বিমানগুলোর হামলা বন্ধ রাখুন।” কিন্তু আমেরিকা সে কথায় গুরুত্ব দেয় নি।
মার্কিন ওই কর্মকর্তা ফক্স নিউজকে জানিয়েছেন, সিরিয়া থেকে মার্কিন বিমানগুলোকে বের হয়ে যাওয়ার জন্য রাশিয়ার কূটনীতিকরা আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছিলেন। আরেক মার্কিন কর্মকর্তা বলেছেন, রুশ বিমান হামলা শুরু হলেও সিরিয়ায় আমেরিকার অভিযান বন্ধ হবে না।
বৃহস্পতিবার বিমান হামলা শুরুর আগে রুশ সংসদ প্রেসিডেন্ট পুতিনকে সামরিক অভিযানের অনুমোদন দেয়। এছাড়া, সিরিয়ার পক্ষ থকে বলা হয়েছে, রাশিয়ার কাছে সামরিক সহায়তা চেয়েছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।#